আন্তর্জাতিক দরপত্রে যুক্তরাষ্ট্র থেকে চার কার্গোসহ মোট পাঁচটি কার্গো এলএনজি কিনছে সরকার। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই জরুরি বৈঠক।
সম্প্রতি দেশে গ্যাস সংকট তীব্র হওয়ায় নানা উৎস থেকে এলএনজি আমদানি বাড়াচ্ছে সরকার। চাহিদা মেটাতে উচ্চমূল্যেও স্পট মার্কেটসহ বিভিন্ন সোর্স থেকে এলএনজি কেনা হচ্ছে।
তবে নতুন করে অনুমোদন পাওয়া এই পাঁচ কার্গো এলএনজি কিনতে সরকারের কত ব্যয় হবে কিংবা প্রতি কার্গোর ক্রয়মূল্য কত, বৈঠকের নথিতে তা উল্লেখ করা হয়নি।
ডেস্ক রিপোর্ট: 









