রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সোমবার বিকেলে পুলিশ চারজনকে আটক করেছে।আটককৃতরা হচ্ছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পানিয়ালা এলাকার মস্তান বাড়ির মো. বিল্লাল হোসেন, কামাল হোসেন,ছকিনা বেগম ও কহিনুর বেগমকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করে।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পানিয়ালা এলাকার মস্তান বাড়ির ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী হাজেরা বেগম ও মেয়ে রিতু আক্তারের দাবি, পৈতৃক ও খরিদসূত্রে মালিকানাধীন ওই সম্পত্তিতে দীর্ঘ কয়েক বছর বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ভবন নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের লোকজন বাধা দেন এবং শনিবার ২৪ অক্টোবর বিকেলে অতর্কিত হামলা,ভাংচুর,লুটপাট ও মারধরের তান্ডব চালায় ।
সৃষ্ট বিষয় নিয়ে নোয়াগাও ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামের মাতব্বর ও থানা পুলিশের মাধ্যমে একাধিকবার সমঝোতা বৈঠক হলেও প্রতিপক্ষের লোকজন সিদ্ধান্ত মানেননি। এরই জের ধরে শনিবার প্রতিপক্ষের লোকজন বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের মেয়ে রিতু আক্তার বাদী হয়ে , হামলা,ভাংচুর,মারধর ,লুটপটসহ ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত অভিযোগে লক্ষ্মীপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
মামলার চার আসামিকে আটক হওয়ায় এবং অন্যরা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি মুঠোফোনে জানান, দেলোয়ার হোসেনের সম্পত্তির সীমানা ও খাল-নালা নিয়ে ইসমাইল ও বিল্লাল গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিজ্ঞ আদালতে দায়ের করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারী করে। গ্রেফতারী পরোয়ানা পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়
শিরোনাম :
রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪
-
ডেস্ক রিপোর্ট: - আপডেট সময় : ১০:২৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- ১৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ









