ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল থানায় একটি চাঞ্চল্যকর আদম পাচার মামলার প্রধান আসামীকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আটক করেছে এসআরবি-১১ একটি চৌকুস দল।

আটককৃত আজাদ (৩৫) ছাত্রদলের একজন সক্রিয় নেতা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজ দিয়ে গণমাধ্যমকে।

আজ শনিবার (১৭ অক্টোবর) চাটখিল থানা পুলিশ আটককৃত আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত আজাদ নোয়াখালীর চাটখিল উপজেলার শংকরপুর গ্রামের কবিরাজ বাড়ির সামছুল হকের ছেলে এবং খিলপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি।

এসআরবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দোলাইরপাড মোড় এলাকায় অভিযান চালিয়ে এই মামলার এক নম্বর আসামি আজাদকে আটক করে।

মামলার বিবরণ ও প্রাথমিক অনুসন্ধানের বরাতে জানা যায়, ভুক্তভোগী একজন ইতালি প্রবাসী। তিনি ইতালি যাওয়ার উদ্দেশ্যে ২০২৩ আসামিদের নিকট বিভিন্ন সময়ে মোট ১০ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাদীকে দুবাই হয়ে লিবিয়ায় পৌঁছানো হলে, ছাত্রদল নেতা আজাদসহ মানব পাচার চক্রের সক্রিয় সদস্যরা তাকে জিম্মি করে লিবিয়ার অন্য একটি উগ্র পাচারকারী চক্রের নিকট বিক্রি করে দেয়। সেখানে চক্রের সদস্যরা বাদীর ওপর বর্বর শারীরিক নির্যাতন চালায় এবং মুক্তিপণ হিসেবে ১৫ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে নিরুপায় হয়ে বাদী তার পরিবারের মাধ্যমে বাংলাদেশ থেকে লোন নিয়ে এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই টাকা পরিশোধ করে মুক্তি পান।

ভুক্তভোগী ওই ইতালি প্রবাসী পরবর্তীতে দেশে ছুটিতে বাড়িতে আসার পরও তার ওপর চড়াও হয় মানব পাচারকারী চক্রটি।

বাড়িতে আসার পর নতুন করে তাকে আরও মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হতে থাকে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চক্রের সদস্যরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও গুরুতর জখম করে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার হুমকি দেওয়ার পর নিরুপায় হয়ে ভুক্তভোগী বাদী হয়ে চলতি বছর চাটখিল থানায় এই মামলাটি দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ জানান“ভুক্তভোগী প্রবাসীর এজাহারের ভিত্তিতে চাটখিল থানায় মামলাটি রুজু করা হয়েছিল। মানব পাচারের পর ভুক্তভোগী দেশে ছুটিতে আসলে আসামিরা তাকে মারধর ও আরো অর্থ দাবি করার অভিযোগও রয়েছে। এসআরবি-১১ এর সহযোগিতায় প্রধান আসামিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তারের পর যাত্রাবাড়ী থানার মাধ্যমে আমাদের থানায় হস্তান্তর করা হয়। আজ দুপুরেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

আপডেট সময় : ০৫:২২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬