এম,অজিউল্লা খোকন: স্টাফ রিপোর্টার দৈনিক দেশ কালান্তর।
পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার ও সম্মাননা স্মারক অর্জন করেছেন কেরানীগঞ্জের তৈলঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এসআই আব্দুল্লাহ আল মামুন।
সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতা ও সাফল্যের মূল্যায়নে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দৃঢ় অবস্থান ও পেশাগত নিষ্ঠা বিশেষভাবে উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাঁর মতো দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
এই অর্জনে এসআই আব্দুল্লাহ আল মামুন ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কেরানীগঞ্জ সার্কেল জনাব মোঃ জামিলুল হক, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করেন।
টানা দ্বিতীয়বারের এই স্বীকৃতি তাঁর পেশাগত মনোবল ও কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করা যায়। দেশ ও জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় থাকুক—এটাই প্রত্যাশা।
ডেস্ক রিপোর্ট: 








