ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

‎সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
‎‎পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা ভাড়াটিয়াদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়েছে।
‎শনিবার (৪ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বড় বাঁধ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবেক চেয়ারম্যান মরহুম ফারুক মিয়ার ছেলে নকিবের দুটি দোকানসহ কয়েকটি দোকান পুড়ে যায়।
‎স্থানীয়রা জানান, রাতের দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতার কারণে কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
‎অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
‎আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়াটিয়ারা চরম বিপাকে পড়েছেন। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬