ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় জমি দখল করার উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি বিটের আওতায় দক্ষিণ চর বিশ্বাস ম্যানগ্রোভ বাগানে এঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগ ৪ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চর আগস্তি বিটে ৭৫ হেক্টর ভূমিতে ২০১৫ সালে ম্যানগ্রোভ প্রকল্পের আওতার বাগান সৃজন করা হয়। শনিবার বিকেলে স্থানীয় শাহিন হাওলাদারের নেতৃত্বে ৪/৫ জন স্কেভেটর দিয়ে তরমুজ বাগান করার জন্য বেড়িবাঁধ নির্মাণ করে। খবর পেয়ে বন বিভাগের লোকজন বাধা দিলে দুর্বৃত্তরা চলে আসে। এসময় স্কেভেটর (ভেকু) ৪ শতাধিক ম্যানগ্রোভ গাছ ধ্বংস করে। দক্ষিণ চরবিশ্বাসের বাসিন্দা মো. শাহিন হাওলাদার জানায়, ওই চর ২০০৪-২০০৫ ও ২০০৫-২০০৬ অর্থ বছরে গলাচিপা ভূমি অফিস ভূমিহীন কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিয়েছে। আর বন বিভাগ ওই চরে কোন গাছ লাগায়নি প্রকৃতিগতভাবেই কিছু আগাছা জন্ম নিয়েছে।

বন বিভাগের গলাচিপা বিটের কর্মকর্তা আবদুল বারেক জানায়, এই চরে আমরা ২০১৫ সাল থেকে ম্যানগ্রোভ গাছের বাগান সৃজন করেছি। স্বাভাবিক বন পাহারার অংশ হিসাবে আমরা বনের মধ্যের স্কেভেটর দিয়ে বাঁধ দিতে দেখলে বাধা দেই।

গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী জানায়, মো. শাহিন হাওলাদারসহ ৪জনের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরর্বর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা : ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী

আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬