ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কল প্রজেক্ট এর পক্ষে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৮:২১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টা হতে ইউনিয়নের বিন্দুরচর গ্রামে গবাদিপশুকে টিকা

উন্নয়ন সংঘ ও গেইন এর যৌথ কারিগরি সহায়তায় এবং সুইজারল্যান্ড অর্থায়ননে পরিচালিত Climate Action at  Local Level (CALl) প্রজেক্টের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধে স্থানীয় খামারি ও পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।

ক্যাম্পেইনে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহায়তায় ডাংধরা ইউনিয়ন ভ্যাক্সিনেটর মো. ফরিদুল ইসলাম এবং এআই টেকনিশিয়ান নজরুল ইসলাম গবাদিপশুর টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিজুর রহমান,  উন্নয়ন সংঘের, ফিল্ড অর্গানাইজার নজরুল ইসলাম এবং প্রকল্পের এমএসপি সদস্যবৃন্দ।

ক্যাম্পেইনে গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (LSD), ক্ষুরারোগ (FMD),  তড়কা ও বাদলা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। আয়োজকরা জানান, গবাদিপশুর রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় খামারি ও পশুপালকরা এ ধরনের ভ্যাকসিন ক্যাম্পেইন আয়োজন করায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ কল প্রজেক্ট এর পক্ষে গবাদিপশুর ভ্যাকসিন ক্যাম্পেইন

আপডেট সময় : ০৮:২১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬