ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম শামীম

উজিরপুর প্রতিনিধিঃ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বিক্ষাভ মিছিল বের করে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, উজিরপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিঠু, হাফিজুর রহমান, কালাম ফরাজী, সবুজ খানসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের শত শত নেতাকর্মীরা। বক্তৃতাকালে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী—আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই—বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান আর কোনো দিন হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যদি কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়,তবে যুবদল ও দেশের আপামর জনতা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে—আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে,গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময় : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬