মোস্তফা বকস্, রাজনগর,
(মৌলভীবাজার) প্রতিনিধি:
মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত রাজনগর উপজেলার শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট (শুভেচ্ছা স্মারক) প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার উদ্যোগে রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের হাতে এসব সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা বকস্।
এ সময় সংগঠনের সহ-সভাপতি বনমালী শীল, রোজিনা আক্তার, মিনতি দত্ত, তাসলিমা আক্তার, লালি বেগম, সিপি বেগম, সানাকান্ত শীল, মনসুর আহমেদ, সাব্বির আহমেদ, সিপু মিয়া, মারাজান আহমেদ, মুজিব মিয়া, এমদাদুর রহমান, নারায়ণ সোম, মোঃ সাইস্তা মিয়া ও মুকিত মিয়াসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃতিত্বের এই ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগায়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও ক্রেস্ট (শুভেচ্ছা স্মারক) তুলে দেন। কৃতিত্বের স্বীকৃতি পেয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ডেস্ক রিপোর্ট: 









