ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা আদায়

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইটভাটা কালো ধোয়া, সড়ক দাপড়িয়ে অবৈধ ইটভাটার মাটি সংগ্রহ জনদুর্ভোগে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।

চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহ এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল প্রস্তুত এবং কৃষিজমি এলাকায় ইটভাটা স্থাপনের অভিযোগে ‘একে বি ব্রিকস ফিল্ড’-একটি ইটভাটায়  অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভাটার মালিক মো. আকবর হোসেনকে ২ লাখ টাকা জরিমানাও আদায় করেন প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে স্থাপিত ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ অভিযানটি  পরিচালনা করেছেন,  সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এবং সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম।

অভিযান সূত্রে জানা যায়, চর পানাউল্লাহ এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল প্রস্তুত করা এবং কৃষিজমি এলাকায় ইটভাটা স্থাপনের অভিযোগে একে বি ব্রিকস ফিল্ডে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটার মালিক মো. আকবর হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের সময় এক্সকাভেটর ব্যবহার করে ইটভাটার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে অভিযানে টিম দেখেন, ভাটার আশপাশে বিপুল পরিমাণ কাঁচা ইট, মাটির স্তূপ এবং ইট তৈরির বিভিন্ন অবকাঠামো ছিল।

কৃষিজমির মাটি দিয়ে ইটের কাঁচামাল

অভিযানের মূল অভিযোগের একটি ছিল কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল প্রস্তুত করা। ফলে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে—কোন জমি থেকে মাটি কাটা হয়েছে, জমির শ্রেণি কী ছিল এবং কত পরিমাণ মাটি উত্তোলন করা হয়েছে?

এ ছাড়া কৃষিজমিতে ইটভাটা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছিল না ভাটাটির তা নিশ্চিত করে প্রশাসন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়, চরজব্বর থানা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুবর্ণচর, নোয়াখালী-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন থেকে সার্বিকভাবে  সহায়তা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে নিশ্চিত করেন গণমাধ্যমকে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা আদায়

আপডেট সময় : ০১:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬