ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

সিরাজদিখানে নিখোঁজের একদিন পর রাস্তার খাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আজাদ নাদভী, স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় বাড়ির পাশে রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শামসুন্নাহার উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে শামসুন্নাহার সিরাজদিখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। স্বজনদের উৎকণ্ঠার মধ্যেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ দেখতে পান পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসী আরো জানায় তার মৃত্যু রহস্যজনক।

নিহতন শামসুর রহমানের ছেলে হাবিবুর রহমান বলেন,সোমবার বিকেলে অনেক খোঁজাখুঁজি করি। মাকে না পেয়ে সন্ধ্যায় থানায় বিষয়টি অবহিত করি। জানামতে আমাদের সাথ কারো বিরোধ বা শত্রুতা নেই তবে আমার মার হাই প্রেসার এবং ডায়াবেটিস ছিল।

সিরাজদিখান থানার ওসি মোঃ আলাউদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্তে করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

সিরাজদিখানে নিখোঁজের একদিন পর রাস্তার খাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬