ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি পেশাগত দক্ষতা ও সাফল্যে টানা দ্বিতীয়বার পুরস্কৃত এসআই আব্দুল্লাহ আল মামুন নিষেধাজ্ঞার শেষ দিনেও মেঘনায় ইলিশ শিকারের অভিযোগ, নজরদারি নিয়ে প্রশ্ন রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষের ঘটনা আটক ৪ রামগঞ্জে ইউপি মেম্বারকে প্রাননাশের হুমকি রামগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পেনিং এবং ঔষধ বিতরন উদ্ভোধন দলীয় সমর্থন নিশ্চিত নয়, সেবার লক্ষ্য জানালেন ফারুক আল ফাহাদ এক মাস ধরে বন্ধ পরিষ্কারকাজ, দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতরণ চাটখিলে আদম পাচার মামলায় ছাত্রদল ছাত্রদল নেতা আজাদ আটক

পটিয়ায় প্রতিপক্ষের হামলায়  মসজিদের মোতোল্লি আহত

  • ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভা সদরে  মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা ও মরহুম  হাজী আবদুস ছাত্তারের ছেলে।

২৬ সেপ্টেম্বর  শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোতোয়াল্লি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  চিকিৎসা গ্রহণ করেছেন। থানার অভিযোগ ও

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাজী আবদুস সাত্তার জামে মসজিদ’-এর একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন  শাহজাহান চৌধুরী নামে এক ব্যাক্তি । তিনি পরবর্তীতে দোকানটি মো. ইমরান নামের এক ব্যক্তির কাছে উপ-ভাড়াটিয়া (সাব-লেট) হিসেবে হস্তান্তর করেন। শনিবার রাতে মসজিদের মোতোয়াল্লি আবু ছিদ্দিক বকেয়া ভাড়া আদায় করতে গেলে প্রথমে উপ-ভাড়াটিয়া ইমরানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে  শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তার সঙ্গেও মোতোয়াল্লির কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা মোতোয়াল্লি আবু ছিদ্দিককে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে।

আহত মোতোয়াল্লি আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগীর নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। মূলত মসজিদ কমিটিকে পাওনা ভাড়া না দেওয়ার উদ্দেশেই তারা এই ঘটনা ঘটিয়েছে।

তবে শাহজাহান চৌধুরী  বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী আমি । তিনি দাবি করেন, মোতোয়াল্লি নিজেই অতর্কিতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হন। আমি তাকে কোনো মারধর বা কিল-ঘুষি মারিনি,তিনি একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবু ছিদ্দিক দাবি করেন এসংক্রান্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করে শনিবার রাতে পটিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনের  বিরুদ্ধে  অভিযোগ দায়ে করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে শ্রমিকদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রতিবাদ করায় মারধরের দাবি

পটিয়ায় প্রতিপক্ষের হামলায়  মসজিদের মোতোল্লি আহত

আপডেট সময় : ০৩:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬